প্রিন্ট এর তারিখঃ Jul 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 15, 2026 ইং
বায়ুদূষণ করায় ফতুল্লায় একটি প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের ফতুল্লায় পিলকুনি এলাকার মেসার্স নাস ফিনিশিং নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযান পরিচালনাকালে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বায়ু দূষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৫ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তারিকুল ইসলাম এ অভিযানে নেতৃত্ব দেন।
পরিবেশ দূষণকারী কারখানা কিংবা প্রকল্পের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট